Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আন্দোলন, বন্ধ জাতীয় সড়ক নির্মাণের কাজ

জাতীয় সড়ক ১১৬এ-র কাজ বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডী গ্রামে। বুধবার সকাল থেকে এলাকার কৃষকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জমি অধিগ্রহণ হলেও তারা ন্যায্য ক্ষতিপূরণ পাননি।

এই আন্দোলনের নেতৃত্ব দেয় ‘কৃষক ঐক্য মঞ্চ।’ আন্দোলনকারী কৃষকেরা জানান যেখানে এলাকার জমির দাম কাঠা প্রতি ৯ লক্ষ ২৫ হাজার টাকা, সেখানে সরকার বিঘে প্রতি মাত্র ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। এই টাকায় তাদের ক্ষতি মেটানো সম্ভব নয় বলে জানান কৃষকেরা।

কৃষক নেতা বিনোদ ঘোষ বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। কিন্তু ২০১৩ সালের সংশোধিত জমি অধিগ্রহণ আইন অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ চাই। পুরনো ১৯৫৬ সালের আইন মেনে আমাদের বঞ্চিত করা হচ্ছে।”

কৃষক ঐক্য মঞ্চের আহ্বায়ক শেখ শাহজাহান বলেন, “প্রশাসন কৃষকদের সঙ্গে কোনও আলোচনা না করেই কাজ শুরু করেছে। এতবার জানিয়েও কোনও সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই আন্দোলন শুরু হয়েছে।” তিনি আরও জানান, আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের দারস্থ হবেন তারা।

প্রশাসন সূত্রে খবর, খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই নতুন জাতীয় সড়ক তৈরি হচ্ছে পাঁচটি জেলার উপর দিয়ে। এই রাস্তা তৈরি হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ অনেক সহজ হবে। তবে ক্ষতিপূরণ সমস্যার সমাধান না হলে কাজ দীর্ঘদিন আটকে থাকতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories