Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আগেই বাতিল হয়েছে নতুন কৃষি আইন, এবার বাকী দাবিগুলোও মেনে নিল কেন্দ্রীয় সরকার, উঠতে চলেছে কৃষক আন্দোলন

অবশেষে মানল কেন্দ্র সরকার। ১ বছরের বেশী সময় ধরে অবস্থান, কয়েকশো কৃষকের মৃত্যু এবং রাজধানীতে ট্রাক্টর মিছিল, কয়েক দফার ব্যর্থ মিটিং, এবং তারপরেই আসল সমাধান। এর আগেই আন্দোলনকারী কৃষকদের দাবী মেনে বাতিল হয়েছিল সংশোধিত আইন, এরপর আজ কেন্দ্রীয় সরকার কথা দিল তারা কৃষকদের বাকী দাবীও মেনে নেবে।

কেন্দ্রের আশ্বাসের পরই মাস ধরে চলা এই আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। কেন্দ্র জানিয়েছে, তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন মারা যাওয়া কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সমস্ত আন্দোলন সম্পর্কিত মামলা প্রত্যাহার করা হবে। এর প্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছেন কৃষকরা।

উল্লেখ্য, দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলে আসছে গত একবছরেরও বেশি ধরে। জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তাছাড়া খড় পোড়ানো ইস্যুতে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেবে কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories