পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র কামরান, তার প্রাপ্ত নম্বর ২২৪। দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন দক্ষিণ ২৪ পরগনার খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার রাইহান পিয়াদা এবং হুগলির পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মুহাম্মদ আলাউদ্দিন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ২২২। তৃতীয় স্থানও যৌথভাবে পেয়েছে দুইজন, হুগলির ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সাহিম আলি এবং মুর্শিদাবাদের পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মুরসেলিম। তাদের প্রাপ্ত নম্বর ২২১।
পর্ষদের সভাপতি ও. আবু তাহের কমরুদ্দিন জানান, মোট পরীক্ষার্থী ছিলেন ৫,৮৯৪ জন। এর মধ্যে পাশ করেছেন ৫,৫০৪ জন। সার্বিক পাশের হার ৯৩.৩৮ শতাংশ। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় পাশের হার ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি (৯৭.৭২ শতাংশ) এবং তৃতীয় স্থানে বাঁকুড়া (৯৬.৯৭ শতাংশ)। পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৩,২৪১ জন, পাশ করেছে ৩,১২৩ জন, পাশের হার ৯৬.৩৬ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ২,৬৪৩ জনের মধ্যে পাশ করেছে ২,৩৮১ জন, পাশের হার ৯০.০৯ শতাংশ। পর্ষদ জানিয়েছে, মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে মোট ১৭ জন পরীক্ষার্থী।


