Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

ফিজ বৃদ্ধির অভিযোগে টিডিবি কলেজের সামনেই বিক্ষোভ টিএমসিপি-এর

এনবিটিভি ডেস্ক: শুক্রবার রানীগঞ্জের ত্রিবেণী দেবি ভলেটিয়া কলেজে কলেজ বন্ধ থাকা কালিন সময়ে ফিজ বৃদ্ধি করা হয়েছে এই অভিযোগ তুলে তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপির কর্মী-সমর্থকরা টিডিবি কলেজ গেটের সামনেই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল। এদিন তারা কলেজ গেটের বাইরে তৃণমূল ছাত্র সংগঠনের দলীয় পতাকা হাতে নিয়ে বসে পড়ে ও বিক্ষোভে শামিল হয় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ ছয় মাস ধরে কলেজ বন্ধ তারপরও কলেজ কর্তৃপক্ষ কেন টিউশন ফিজ ও সেন্টার ফিজ নিচ্ছে তারই প্রতিবাদ করছেন তারা। তৃণমূল ছাত্র পরিষদের টিডিবি কলেজ এর সাধারণ সম্পাদক রোহিত দত্ত জানান তারা তাদের এই দাবি-দাওয়া বিষয়গুলি ফোন মারফত কলেজ প্রিন্সিপাল কে জানালে কলেজ প্রিন্সিপাল তাদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তাদের এও দাবি অবিলম্বে কলেজ কর্তৃপক্ষকে টিউশান ফিজ ও ল্যাবরটরি ফিজ কমাতে হবে। ছাত্র নেতারা দাবি করেন তাদের ফোন মারফত কলেজ প্রিন্সিপাল জানিয়েছেন বিষয়টি নিয়ে গভর্নিং বডির সাথে আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে টিডিবি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রেহান সাকিব জানান তাদের দাবি পূরণের জন্য প্রিন্সিপাল গভর্নিং বডির সভাপতি তথা আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন ও শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories