Friday, March 6, 2026
22.2 C
Kolkata

অবশেষে প্রকাশ্যে ভোলে বাবা, দিলেন যে বার্তা

অবশেষে হাথরসে ভক্তদের পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল ওরফে নারায়ণ সাকর হরি ওরফে ‘ভোলে বাবা’।

ঘটনার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না- পুলিশের এমন দাবির পরেই ভিডিও বার্তায় হাজির হয়েছেন ভোলে বাবা।

ভিডিওতে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।

বিবৃতিতে ভোলে বাবা বলেন, সৃষ্টিকর্তা এমন কষ্ট সহ্য করার শক্তি আমাদের দিন। দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস যারা ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলা করেছেন তাদের কেউ রেহাই পাবে না। আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ও তাদের সারাজীবন সাহায্যের অনুরোধ করেছি।

পুলিশ জানিয়েছে ওই অনুষ্ঠানে আড়াই লাখের বেশি অনুসারীর সমাগম হয়েছিল। পুলিশের পক্ষ থেকে ৮০ হাজার লোকের হাজির হওয়ার অনুমতি ছিল। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওই দুর্ঘটনার মূল আসামি দেবপ্রকাশ মাধুকরও আছেন বলে জানিয়েছে পুলিশ।

ভোলে বাবাকে গ্রেপ্তার করা হবে কিনা সেই সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories