Saturday, September 5, 2026
28 C
Kolkata

আর্থিক অনটনে স্বপ্ন পূরণে বাধা! অবসাদে আত্মঘাতী ছাত্রী

স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে গরীব বাবা মার পাশে দাঁড়াবে। স্বপ্ন ছিল, বিমান সেবিকা হওয়ার।কিন্তু আর্থিক অবস্থা এমন নুন আনতে পান্তা ফুরায়।

সেই ক্ষেত্রে বেসরকারি কোনও সংস্থাতে পড়ানো সম্ভব নয়।বিমান সেবিকার প্রশিক্ষণের খরচ টানা প্রায় অসম্ভব বললেই চলে। তাই পড়াশোনা শুরু করেও ছেড়ে দিতে হয় মাঝপথে।তারপর থেকে অবসাদে ভুগতে থাকে ছাত্রী। অবসাদের জেরেই বেছে নেয় আত্মহত্যাকে।

এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হরিদেবপুর।

সূত্রের খবর, শুক্রবার হরিদেবপুর- এর নবপল্লি এলাকায় নিজের বাসগৃহে নিস্তেজ দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর নাম মামন দাস।মৃত ছাত্রীর বয়েস ১৭। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও মেলেনি সাড়া। সকালবেলা বাড়ির লোক বহুবার ডেকেও ব্যর্থ হয় পরে দরজা ভেঙে মামনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যায়ে মুখ থেকে ফেনা বের হলেও, হাসপাতাল নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মৃতার মা। উল্লেখ্য,এর আগেও আত্মহত্যার করার চেষ্টা করেছিল সে।তিনদিন হাসপাতালে ভর্তিও ছিল।তারপর ফের এই কান্ড।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories