Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বিহারের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড, মৃত্যু ৬,আহত ১০

বিহারের আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জনের, এবং আহত হয়েছে আরও ১০ জন। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের সারান জেলার খয়রা থানার খুদাইবাগ গ্রামে।

উল্লেখ্য,ব্যবসায়ীর বাড়িতেই তাঁর কারখানাটি ছিল।  ওই ব্যবসায়ীর নাম শাবির হুসেন। সারান জেলার ওই কারখানায় আরও বেশ কয়েক জনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

উল্লেখ্য, একটি বাজিতে আগুন লেগে যাওয়ার পর গোটা বাড়িতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ধারাবাহিক ভাবে একটি থেকে আরেকটিতে বাজিতে আগুন লেগে যায়।

স্থানীয় সূত্রে খবর, প্রায় কয়েকঘন্টা ধরে বিস্ফোরণ ঘটে। তারপর হঠাৎ করেই বাড়ির একপাশ উড়ে যায়।এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে আসে পাশের বেশ কয়েকটি বাড়ি।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছান।

এই ঘটনা থেকে অন্য একটি প্রশ্ন উঠে আসছে। কী করে পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে এই ব্যবসায়ী নিজের বাড়িতে এই কারখানা গড়ে তোলেন। তাহলে কী পুলিশ ও প্রশাসনের একাংশের মদতেই চলছিল বাজি তৈরির ব্যবসা।

প্রসঙ্গতও, এই ঘটনা প্রথম নয় কয়েক মাস আগেই বিহারের ভাগলপুরে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিল ১৪ জন। সেবারও বাড়িতে বেআইনি বাজির কারখানা চালানোর অভিযোগ উঠেছিল। ৪ মাসের মধ্যে ভাগলপুরের ঘটনার ছায়া দেখা গেল এবার বিহারে। ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories