Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ট্রেনে একঘেয়েমি দূর করতে রেলের বড় সিদ্ধান্ত,জেনে নিন বিস্তারিত

লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। ট্রেনের একঘেয়ে পরিকাঠামো এবার বদলে ফেলার সিদ্ধান্ত ট্রেন কর্তৃপক্ষ। এবার লোকাল ট্রেনেও দেখতে পাবেন টিভি।সিটে বসে বা দাঁড়িয়ে এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট, যাই যাত্রা পথ হোক না কেন টিভি দেখার সুযোগ পাবেন প্রত্যেক যাত্রী।

সূত্রের খবর, সোমবার থেকে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হচ্ছে এই ‘ট্রেন ইনফোটেনমেন্ট’। প্রতিটি কোচের শেষ প্রান্তে দুটি করে মোট চারটি টিভি বসবে বলে খবর। প্রতিটি টিভি এলইডি ও ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের ৭০ শতাংশে যাত্রীরা দেখতে পারবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। খেলা থেকে সিনেমার নানা দৃশ্য, নাচ, গান, ভ্রমণ ইত্যাদি। সঙ্গে সেখানেই পরিবেশন করা হবে বাণিজ্যিক বিজ্ঞাপন। তাছাড়া সেখানে রেলের নানা ধরনের সতর্কীকরণ বার্তা থেকে শুরু করে পরিষেবার নানা বিষয় পরিবেশিত হবে। যেমন টিকিট কেটে যাত্রা, লাইন পারাপার না করা, ছাদে না চড়া, কামরায় ধূমপান, মদ্যপান না করা, বেআইনি সামগ্রী বহন না করা ইত্যাদির সচিত্র প্রতিবেদন।

তবে জানা গেছে টিভিগুলি গার্ড বা চালকের ক্যাব থেকে কোনও রকমভাবে পরিচালনা করা হবে না। সার্ভারের মাধ্যমে তা চলবে বলেই রেল সূত্রে খবর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories