Tuesday, October 20, 2026
27 C
Kolkata

মহাকাশ নিয়ে তাত্বিক গবেষণায় স্বীকৃতি পেলেন বাঙালি কৃতি সন্তান সায়ীদুল ইসলাম

নিউজ ডেস্ক: মহাকাশের ওয়ার্মহোল ব্ল্যাকহোল ও গ্র্যাভাস্টার নিয়ে তাত্বিক গবেষণায় স্বীকৃতি পেলেন বাঙালি কৃতিসন্তান সায়ীদুল ইসলাম। এই গবেষণায় সফল হওয়ায় তাকে ডক্টরেট পিএইচডি ডিগ্রী দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বর্তমানে খুবই আকর্ষণীয় গবেষণার বিষয় হল ওয়ার্মহোল, যেটি এই মহাবিশ্বের দুটি স্থানের মধ্যে শর্টকাট পথ। এই ওয়ার্মহোলের অস্তিত্ব গ্যালাক্সির ভিতরে আছে যা সম্প্রতি অধ্যাপক ফারুক রহমান ও প্রস্তাব দিয়েছিলেন।

তাঁর গবেষণা প্রসঙ্গে ডঃ সায়ীদুল ইসলাম জানান ২০১৬সালে একটি নতুন গ্যালাক্সির আবিষ্কার হয় যার নাম দেয়া হয়েছে ‘ড্রাগনফ্লাই ৪৪ গ্যালাক্সি’। এই গ্যালাস্কির ভিতরে আছে কি-না, তাঁর পিএইচডি গবেষণার একটি অন্যতম বিষয় ছিল। তাঁর গবেষণায় ড্রাগনফ্লাই ৪৪ গ্যালাক্সিতে ওয়ার্মহোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে জানান তিনি। তাঁর এই গবেষণার বিষয়বস্তু খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হয়েছে।

তার এই গবেষণার কাজে দেশ-বিদেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁর সঙ্গে ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রোমানিয়ন অধ্যাপক রেডনসচি, তুরস্কের অধ্যাপক হালিশয়, সাউথ আফ্রিকার অধ্যাপক মেগান প্রমুখ। মূলত এসব কাজের স্বীকৃতি দিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাকে ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে।

ডঃ সায়ীদুল ইসলাম হাওড়ার আল-আমিন মিশনের একজন প্রাক্তন ছাত্র। তাঁর এই সাফল্যের জন্য মিশনের সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পড়াশোনার পাশাপাশি সায়ীদুল নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে বেঙ্গলি একাডেমী ফর সোসাল এম্পাওয়ার্মেন্ট (বেস) নামে একটি সংগঠন করে, সামাজিক কাজকর্ম অব্যাহত রেখেছেন। যে সংগঠন মূলত শিক্ষা সংস্কৃতি নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছে। সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডক্টর সায়ীদুল ইসলাম।
সৌজন্যে পুবের কলম

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories