Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পুলিশের গুলিতে কৃষক মৃত্যুর খবর প্রচার, শশী থারুর, রাজদীপ সারদেশাই সহ ৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা যোগীর পুলিশের

নিউজ ডেস্ক :-  সাধারণতন্ত্র দিবসে  কৃষকদের মিছিলে হিংসার ঘটনায় এবার জড়িয়ে গেল কংগ্রেস নেতা শশী থারুরের নামও। তাঁর বিরুদ্ধে উঠল রাষ্ট্রদ্রোহের অভিযোগ! নয়ডা পুলিশ শশী-সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বর্ষীয়ান কংগ্রেস  নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারী কৃষকের মৃত্যু সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। বাকি ছ’জন অভিযুক্ত সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন রাজদীপ সরদেশাইয়ের  মতো প্রথম সারির সাংবাদিকও। তাঁদের বিরুদ্ধে দিল্লি হিংসা নিয়ে মিথ্যে খবর ছড়ানো ও উসকানি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে এফআইআর দায়ের হওয়ার কথা স্বীকার করেছেন নয়ডার এক সিনিয়র পুলিশ অফিসার। এক স্থানীয় বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মোট পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে। শশী ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা টুইটে দাবি করেছিলেন, পুলিশের গুলিতেই নাকি মৃত্যু হয়েছে প্রতিবাদী কৃষকের। যদিও পরে দেখা যায়, ট্র্যাক্টর উলটেই মারা গিয়েছেন ওই কৃষক।

সেদিনের হিংসায় কৃষকদের সমালোচনাও করতে দেখা গিয়েছিল শশীকে। এক টুইটে তিনি লেখেন, ”চূড়ান্ত দুর্ভাগ্যজনক। শুরু থেকেই কৃষকদের প্রতিবাদকে আমি সমর্থন জানিয়ে এসেছি। কিন্তু আইন ভাঙাটা একেবারেই মানতে পারছি না। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় তেরঙ্গা ছাড়া আর কোনও পতাকা ওড়ানো যায় না।” পাশাপাশি অন্য একটি টুইটে আন্দোলনকারীর মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করে তিনি জানান, বিক্ষোভকারীরা ও সরকার চেষ্টা করলে সেদিনের হিংসা এড়ানো যেত। বলপ্রয়োগ করে নয়, বরং গণতান্ত্রিক ভাবেই একে আটকানোর চেষ্টা করা যেত বলে জানান তিনি।

শশী থারুরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে মুখর হয়েছেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। মোদি সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারের তুলনা করে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, ”রাষ্ট্রদ্রোহের মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। সাহেবরা শিষ্যদের রেখে গিয়েছে।” তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনকে থামাতে যেমন পদক্ষেপ করত ইংরেজরা, তেমনই আচরণ করছে কেন্দ্র।

এদিকে, যে চ্যানেলে রাজদীপ সরদেশাই কর্মরত ছিলেন সেই চ্যানেল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভুল তথ্য দিয়ে টুইট করার অভিযোগে অন্তত ২ সপ্তাহের জন্য তাঁকে চ্যানেলের সম্প্রচার থেকে সরানো হয়েছে। সেই সঙ্গে এক মাসের বেতনও কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories