Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

এখনও ওয়ান ডে খেলার আশা ছাড়েননি পূজারা

ভারতীয় ক্রিকেটে তিনি টেস্ট স্পোশালিট বসে পরিচিত৷ টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যানের অপর নাম ‘মিস্টার ডিপেন্ডবল’৷ ভারতীয় দলের জার্সিতে রেড বল স্পেশালিস্ট হিসেবেই তাঁকে জানা হয়৷ কিন্তু এখনও দেশের হয়ে ওয়ান ডে খেলার আশা ছাড়েননি চেতেশ্বর পূজারা৷

ভারতীয় দলে ১১ বছরের কেরিয়ারে মাত্র পাঁচটি ওয়ান ডে খেলেছেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ তাও সেটা সাত বছর আগে৷ ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও দেশের হয়ে প্রথম ওয়ান ডে খেলেন ২০১৩ সালে বুলাওয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ আর শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছেন ২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে৷ পাঁচটি ওয়ান ডে ম্যাচে পূজারার মোট রান ৫১৷ সর্বোচ্চ স্কোর ২৭৷

সাদা বলে ভারতীয় দলে সুযোগ না-পেলেও লাল বলে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের ভরসার নাম পূজারা৷ সদ্য অস্ট্রলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অজি বোলিংয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি৷ সিরিজে চতুর্থ সর্বোচ্চ ২৭১ রান করেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর লড়াকু ব্যাটিং ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছে৷ তিনটি হাফ-সেঞ্চুরি এসেছে পূজারার ব্যাট থেকে৷ ভারতীয়দের মধ্যে ঋষভ পন্তের (২৭৪) পরই সবচেয়ে বেশি রান করেন তিনি৷

অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই যখন মরু শহরে আইপিএল খেলছিলেন, তখন লকডাউনের কারণে অজি সফরের প্রস্তুতি নিতে পারেননি পূজারা৷ তাঁকে টেস্ট স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হলেও একদিন তিনি দেশের হয়ে সাদা-বলে খেলবেন বলেও জানান সৌরাষ্ট্রের এই ডানহাতি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে পূজারা বলেন, ‘আমি এখনও টিম ইন্ডিায়ার হয়ে সাদা বলে খেলার স্বপ্ন দেখি৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷’

কোভিড পরিস্থিতিতে গত বছর দেশে ১০ মাস ধরে লকডাউন ছিল৷ বন্ধ ছিল সব ধরনের খেলাধূলো৷ এ প্রসঙ্গে ৩২ বছরের ব্যাটসম্যান বলেন, ‘অন্যরা যখন ম্যাচ প্র্যাকটিস করছিল, তখন আমার বাড়িতে বসে থাকাটা অত্যন্তের কষ্টের ছিল৷ এমনকি, লকডাউনের পরও আমি ম্যাচ প্র্যাকটিস পাইনি৷ অস্ট্রেলিয়ার মতো সফরে প্রস্তুতি ছাড়া মাঠে নামা অত্যন্ত কঠিন৷’

কোভিড লকডাউনের কারণে ভারতে ঘরোয়া ক্রিকেটও বন্ধ ছিল৷ ফলে অস্ট্রেলিয়া সফরের আগে কোনও প্রথমশ্রেণির ম্যাচ খেলার সময় পাইনি এ প্রসঙ্গে পূজারা বলেন, ‘কোভিড লকডাউনে করাণে আমি কোনও প্রথমশ্রেণির ম্যাচ খেলতে পারিনি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আমি মাত্র একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছিলাম৷ ফলে শুরুতে ছন্দ পেতে অসুবিধা হয়েছিল৷ অস্ট্রেলিয়ায় ব্যাট করার জন্য টেস্ট ম্যাচের আগে কয়েকটি ম্যাচ খেলা অত্যন্ত জরুরি৷’

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories