পপুলার ফন্ট অফ ইন্ডিয়াআর প্রাক্তন চেয়ারম্যান, ই. আবুবকর বিনা বিচারে ১০০০ দিন জেলে বন্দি। জেলে বন্দি থাকাকালীন প্রতিনিয়ত তার স্বাস্থ্যের অবনতি ঘটছে, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। ই. আবুবকরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন স্ত্রী।
২০২২ সালে সেপ্টেম্বর মাসে ই. আবুবকরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। ওই দিনেই ভারতবর্ষের দশটি রাজ্য থেকে প্রায় ১০০ জন পিএফআই কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পিএফআইয়ের সহযোগী সংগঠন গুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে। যার মধ্যে উল্লেখযোগ্য, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশনস, ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এম্পাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রিহ্যাব ফাউন্ডেশন।
৭১ বছর বয়সী পপুলার ফন্ট অফ ইন্ডিয়াআর প্রাক্তন চেয়ারম্যান, ই. আবুবকর বিচারাধীন বন্দি। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন। দিল্লির হাইকোর্ট এবং পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন খারিজ করেছে।


