Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মালতিপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুরে রাস্তার শিলান্যাস অনুষ্ঠান

মালদা ,মালতিপুর : এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে মালতিপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুর এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার তৃণমূল পরিচালিত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় এই নতুন রাস্তার শিলান্যাস অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মৌসম নূর , জেলা সভাপতি রহিম বক্সি, মহারাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল হক, স্বপন মিশ্র, মালদা জেলা তৃণমূল যুব সহ-সভাপতি মিজারুল হক সহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহানন্দা ঘাট থেকে ভিটা পলাশবনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা রাস্তার শুভ শিলান্যাস করা হয়। নতুন রাস্তা চালু হলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত কর্তৃপক্ষ। কারণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল।

ফলে স্কুল-কলেজ থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হলো। রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় চওড়া হাসি গ্রামবাসীদের মধ্যে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories