Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে ফের শিয়াল হানা,গুরুতর আহত ৪,কৃষকের মারে মৃত্যু এক শিয়ালের

শেখ সাদ্দাম, হরিশ্চন্দ্রপুরঃ মালদহের হরিশ্চন্দ্রপুরে আবার শিয়াল হানার ঘটনা ঘটল। এদিনের এই ঘটনার জেরে আহত হয়েছে ৪ জন কৃষক। এমনিতেই গত কয়েকদিনে হরিশ্চন্দ্রপুর জুড়ে শেয়াল হানার ঘটনার জেরে আতঙ্কে গোটা এলাকা। এরই মধ্যে আবার একই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে খবর,  হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের ডহরা এলাকায় শুক্রবার সকালে ধান কাটতে যান এলাকার কৃষক আয়নাল হক (৫৮) ,মাসিরুল হক (১৮) ও রবিউল ইসলাম (২৪)। ধান কাটার সময় অতর্কিতে জমি থেকে শেয়াল বেরিয়ে এই তিন জনের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালের সংখ্যা বেশ কয়েকটি ছিল। শিয়ালের হানায় গুরুতর জখম হন কৃষক আয়নাল হক ও তাঁর ছেলে মাসিরুল হক এবং প্রতিবেশী রবিউল ইসলাম। এঁদের তিনজনের শরীর থেকে মাংস খুবলে নেয় শিয়ালের পাল। গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।

অন্যদিকে,  সকালের দিকে একই সময়ে তুলসিহাটা অঞ্চলের কামারতা গ্রামে একই কায়দায় জমিতে শিয়ালের দ্বারা আক্রান্ত হন কৃষক সকাল দাস। বয়স ৪০। তবে সকালের পাল্টা আক্রমণে ঘটনাস্থলে একটি শিয়াল প্রাণ হারায়। তাঁকেও চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে বলে খবর।

এদিকে, সকাল সকাল শিয়াল আক্রমণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ইতিমধ্যে শেয়াল আক্রমণের ঘটনা নিয়ে বিধানসভায় রাজ্যের কাছে শেয়াল নিয়ন্ত্রণ এবং এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বিধায়ক তজমুল হোসেন। বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আশ্বাস দেন, শেয়াল নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেই আশ্বাস দেওয়া সত্তেও একের পর এক ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী।

তুলসিহাটা এলাকার বাসিন্দা তপন দাদা বলেন, ” আমার দাদা সকালবেলা একটি ছাগলকে শিয়ালের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়। দিনের-পর-দিন শিয়াল হানার ঘটনা বেড়েই চলেছে। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে কড়া নজরদারি চালাক।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories