গত শনিবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের রাউসিলনের এল হিদায়া মসজিদের ভিতরে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। জানা যাচ্ছে, মুখোশধারী কিছু দুষ্কৃতি মসজিদের প্রবেশ পথের জানালা ভেঙে গুঁড়িয়ে দেয়। মসজিদের ভেতরে ঢুকে ভাংচুর চালানো হয়, নষ্ট করা হয় আসবাবপত্র। এখানেই শেষ নয় মসজিদের দেয়াল ঘৃণামূলক লিফলেটে ভরিয়ে দেওয়া হয়। মসজিদ কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। মূল দোষীদের সনাক্ত করার জন্য শুরু হয়েছে তদন্ত। রাউসিলনের এল হিদায়া মসজিদে ভাঙচুর চালানোর ঘটনাটি ফ্রান্সের মত উন্নত ইউরোপীয় দেশে মুসলিম বিরোধী ভাবধারা এবং মুসলিমদের প্রতি দিন দিন বেড়ে চলা বিদ্বেষের ইঙ্গিত বহন করছে।
রাউসিলনের এল হিদায়া মসজিদে ভাঙচুর, ফ্রান্সে মুসলিমদের প্রতি বেড়ে চলা বিদ্বেষের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে
Popular Categories


