Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খাবার সরবরাহ ডোমকলে

ইমাম সাফি, ডোমকলঃ ডোমকলের স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ের পথেএর উদ্যোগে রমনা এতবার নগর, জয়রামপুর, নতুনপাড়া, বাবলাবোনা ও ভাতশালা এলাকায় গরিব অসহায় দুঃস্থ মানুষদের দুপুরের আহারের শুভ সূচনা করল। এ উদ্যোগ চলবে আগামী এক মাস যাবৎ। করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারা গরিব অসহায় দুঃস্থ মানুষদের অন্তত একবেলা পেটপুরে খাবার পরিবেশনের জন্যই এই উদ্যোগ। রাজনৈতিক প্রভাবমুক্ত এই সংগঠন গত ২০২০ সালে লক ডাউন চলা কালীন আট শতধিক মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ করে। এ বছর 200 গরিব মানুষকে শীতবস্ত্র বিতরণ সহ ডোমকল ব্লকের 10 জন কৃতি ছাত্রছাত্রীর হাতে তুলে দেয় 1000টাকার সাম্মানিক বৃত্তি। 10 জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা দেয়। এই সংগঠন এই চলমান লক ডাউনে ভবঘুরে, নিরাশ্রয় পাগল, যৌনকর্মী, ডোমকলে লকডাউনে আটকে পড়া কেরালার বাস ড্রাইভার, শ্রমিক ও দুঃস্থ শতাধিক মানুষের একমাস দুপুরবেলা পেটপুরে খাওয়ানোর আয়োজন করেছে। এই কর্মসূচিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ কোভিড বিধি মেনে সংগঠনের স্বেচ্ছাসেবী সদ্যসরা প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে। এ মাসের শুরুতেও এক সপ্তাহ ব্যাপী করোনা সচেতনতা প্রচার ও 12000 মাস্ক বিতরণ করে। এই কর্মসূচি নিয়ে উদয়ের পথের কালচারাল সেক্রেটারি বাসিরুল ইসলাম বলেন ভয়াবহ এই অতিমারির সময় ডোমকল উদয়ের পথের রান্নাঘর নামক কর্মসূচি একমাস ব্যাপী চালাবো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories