Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

অধ্যক্ষের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির

এনবিটিভি ডেস্ক, মালদা: কালিয়াচক ১নং ব্লকের সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েস বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্গল অক্সফোর্ড একাডেমি নামক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পটি পরিচালনা করেন মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তারাবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডঃ নজিবর রহমান, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার শামসুর রহমান, শিক্ষক আহমেদ ডক্টর নজরুল মোল্লা, জিসান আলী প্রমূখ। জেনারেল ফিজিশিয়ান, শিশু অভিজ্ঞ, চক্ষু চিকিৎসা অভিজ্ঞ ও বিভিন্ন বিভাগের ডক্টর এই ক্যাম্পে সেবা প্রদান করেন। রোগীরা তাদের রোগের চিকিৎসা করতে পেরে আনন্দ প্রকাশ করেন। যে সমস্ত রোগের টেস্টের ব্যবস্থা বা ল্যাবরেটরি এখানে নেই কর্তৃপক্ষ তাদের টেস্টগুলো করিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন সমাজসেবামূলক কাজে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজ সচেতন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব সকলের এগিয়ে আসা উচিত, তাহলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সকল বক্তা অধ্যক্ষ মহাশয়কে, বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং স্থানীয় সমাজকর্মী আজিজুর রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ক্যাম্পটির সমস্ত ব্যবস্থাপনায় দায়িত্ব গ্রহণ করেছিল মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল‌।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories