Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

কোম্পানিগুলো এবার থেকে কর্মীদের দিয়ে দিনে ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করাতে পারবে, বলছে মোদি সরকারে নতুন আইন

নিউজ ডেস্ক : আগামী ১লা অক্টোবর থেকে দেশ জুড়ে চালু হতে চলেছে নতুন ওয়েজ কোড। গত ১ এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে অক্টোবর থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। আর তাতে কাজের সময় আট ঘণ্টা থেকে বেড়ে ৯-১২ ঘণ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হাতে পাওয়া বেতনের কাঠামোতেও পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে। এই নতুন আইনে যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।

নতুন আইন জারি করার ফলে বেসিক বেতন বাড়বে। তা হলে কর্মীদের পিএফ, গ্র্যাচুইটিও বেশি কাটা হবে। তাই অফিসের কর্মচারীদের ‘টেক হোম’ বেতন কমতে পারে। এমনকি বাড়ানো হবে সাপ্তাহিক ছুটিও। কাজের সময়, অতিরিক্ত সময়ের কাজ, ব্রেকের সময়ের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হচ্ছে। ছুটির ক্ষেত্রেও নিয়ম বদলে যেতে পারে।

অবশেষে ১ অক্টোবর থেকে চালু হতে চলেছে শ্রম আইন যার ফলে বাড়তি সুবিধা পাবেন কর্মীরা। ছুটি যেমন বাড়বে তেমনই আবার কাজের সময়সীমায় নতুন নিয়ম আসতে চলেছে। বদল হবে বেতন কাঠামোতেও। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এখন থেকে যে কোনও কোম্পানি তার কর্মচারীদের ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করাতে পারবে। তবে তাতে কোনও ক্ষতিবৃদ্ধি হবে না কর্মচারীদের। কারণ সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে। এর ফলে দিনে ১২ ঘণ্টা কাজ করানো হলে সপ্তাহে তিন দিন ছুটি দিতে হবে। অন্যদিকে দৈনিক ৮ ঘণ্টা কাজ করলে সপ্তাহে এক দিন ছুটি পাবেন কর্মচারীরা। নতুন বেতন কাঠামোয় ভাতার পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে। নজর দেওয়া হবে বেসিক পে-তে। যেমন ‘কস্ট টু কোম্পানি’ (সিটিসি)-র ৫০ শতাংশ বেসিক পে হতে হবে। এতদিন মূল বেতনের ২৫-৩০ শতাংশের সঙ্গে বিভিন্ন ভাতা যোগ করে সামগ্রিক বেতন দিত একাধিক সংস্থা। আর তা করা যাবে না। এর জেরে প্রভিডেন্ট ফান্ড, পেনশনের ক্ষেত্রে সুবিধা পাবেন কর্মচারীরা, মনে করছে বিশেষজ্ঞ মহল।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories