Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে, মুসলমান বিদ্ধেষী খবর প্রকাশের গুরুতর অভিযোগ উঠছে জি নিউজ ও টাইমস নাউ নবভারতের বিরুদ্ধে

ভারতের সংবাদ সম্প্রচার ও ডিজিটাল স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, জি নিউজ ও টাইমস নাউ নবভারত চ্যানেল দুটি “মেহেন্দি জিহাদ” ও “লাভ জিহাদ” নিয়ে ভুল এবং বিদ্বেষমূলক খবর প্রচার করে নীতি লঙ্ঘন করেছে। জি নিউজ ও টাইমস নাউ নবভারত চ্যানেল প্রতিবেদনে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বার্তা ছড়ানো হয়েছে বলে অভিযোগ। মিডিয়া গবেষক ইন্দ্রজিৎ ঘোরপাড়ে অভিযোগ করেন, চ্যানেল দুটি মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মিথ্যা তথ্য ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছে।

জি নিউজের একটি রিপোর্টে দাবি করা হয়, মুসলিম মেহেন্দি শিল্পীরা হিন্দু নারীদের ধর্মান্তর করতে চেষ্টা করছে। “মেহেন্দি জিহাদ পার দে দানা-দান” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শিল্পীরা মেহেন্দিতে থুতু দিয়ে নারীকে প্রলুব্ধ করছে। এসব কথা যাচাই ছাড়াই প্রচার করা হয়েছে, কোনো ভিন্নমত বা বাস্তব তথ্য ছাড়াই। এছাড়াও, টাইমস নাউ নবভারতের বিরুদ্ধে উত্তরপ্রদেশে “লাভ জিহাদ” মামলার ভুল উপস্থাপনার অভিযোগ ওঠে। এক মুসলিম ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে, চ্যানেলটি বিচারকের মন্তব্য তুলে ধরে মহিলার নিজের বক্তব্য উপেক্ষা করে। পরে জানা যায়, ওই মহিলা আদালতে বলেছিলেন তার পরিবার ও ডানপন্থী গোষ্ঠী তাকে চাপ দিয়েছিল। এনবিডিএসএ, চ্যানেলগুলিকে কেবল ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে, কোনো জরিমানা আরোপ করেনি। ঘোরপাড়ে এনবিডিএসএ-র এই সিদ্ধান্তকে দুর্বল ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মিডিয়া হিন্দু মুসলিম বিভাজনের মূল হাতিয়ার হয়ে উঠতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories