Wednesday, October 21, 2026
27 C
Kolkata

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গাদ্দাফি পুত্র অংশগ্রহণ করছেন

নিউজ ডেস্ক : লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে ২০১৭ সালে বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পাওয়ার পরে জনসমক্ষে দেখা যায়নি। তবে তাকে এখন দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীতার জন্য। যা কিনা জাতিসংঘ এবং পাশ্চাত্য শক্তি, চাইছে ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত হোক।

সাইফের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, পশ্চিমা কূটনীতিক এবং আন্তর্জাতিক পরামর্শদাতাদের উদ্বেগে ফেলেছে। তাঁরা বলছেন গাদ্দাফি পুত্রের উপস্থিতি ছাড়া, এমনিতেই লিবিয়ার সংঘাতময় শান্তি প্রক্রিয়াকে অনেক বাধা অতিক্রম করতে হবে।

পর্যবেক্ষকরা বলছেন, সাইফের প্রার্থিতা সম্ভবত সে দেশের দক্ষিণের মরুভূমি এলাকা এবং গাদ্দাফির প্রাক্তন অনুগতদের মধ্যে জনপ্রিয় হিসাবে প্রমাণিত হবে এবং তিনি, অনেক সাধারণ লিবিয়াবাসী যারা এক দশক ধরে চলে আসা এই সংঘাতে ক্লান্ত, তাদের সমর্থন নিতে সমর্থ হবেন যে তিনিই হচ্ছেন স্থিতিশীল ভবিষ্যতের জন্য উত্তম প্রার্থী।

তবে তার প্রার্থিতা আরও সহিংসতার ঝুঁকি রয়েছে। এই বছরের গোড়ার দিকে লিবিয়ার গাদ্দাফিপন্থী মিডিয়া দাবি করেছিল যে পূর্ব লিবিয়ার শাসক যুদ্ধবাজ জেনারেল খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দাম, সাইফকে হত্যার ষড়যন্ত্র করেছে। হাফতারের প্রেসিডেন্ট হবার উচ্চাভিলাষ রয়েছে। ২০১১ সালের অভ্যুত্থানের শীর্ষে থাকা কিছু ইসলামপন্থীও গাদ্দাফির পরিবারের সদস্যের ফিরে আসার গভীর বিরোধিতা করছে।

তথ্য : ভয়েস অফ আমেরিকা বাংলা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories