Friday, March 6, 2026
28.9 C
Kolkata

১,৭০০ কোটি টাকা খরচা হবে গঙ্গাসাগর সেতু তৈরিতে, শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দু-বছরের মধ্যে গঙ্গাসাগর যাতায়াতের চেনা ছবি অনেকটাই বদলে যেতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে মুড়িগঙ্গা নদীর ওপর নতুন সেতু তৈরির কাজ শুরু হতে চলেছে, যা গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগকে অনেক সহজ করে দেবে।

এই সেতু নির্মাণের পরিকল্পনা বহুদিনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন। কিন্তু রাজ্যের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্র থেকে কোনও সহযোগিতা মেলেনি। অন্যদিকে প্রতি বছর মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। নদী পেরোনোর সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার নিজস্ব অর্থে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে যে সেতু তৈরি হবে, তার জন্য প্রাথমিকভাবে প্রায় ১৬৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেট থেকে। প্রশাসনিক প্রস্তুতি ও দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। সোমবার সাগরদ্বীপে এসে এই প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য প্রশাসনের আশা, সেতু তৈরি হলে শুধু গঙ্গাসাগর মেলার সময় নয়, সারা বছরই দ্বীপের বাসিন্দা, পর্যটক এবং পুণ্যার্থীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। পাশাপাশি সাগরদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নেও এর বড় প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আশার আলো।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories