Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মুক্তি পেলো ২০০০ বন্দি!সীমাহীন আনন্দে মেতে উঠেছে গাজা

ইসরাইল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির ফলে ফিলিস্তিনি বন্দিরা মুক্তি পেতে শুরু করেছে। সোমবার এই খবরে ছড়িয়ে পড়া মাত্র প্যালেস্টাইনের পশ্চিম তীরবর্তী ও গাজা উপত্যকার সাধারণ মানুষরা সীমাহীন আনন্দে মেতে ওঠে। হামাসের কাছে থাকা শেষ ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দেওয়ার পর ইসরাইল বন্দিদের ছেড়ে দিতে শুরু করে। চুক্তি অনুযায়ী, সাজাপ্রাপ্ত ২৫০ জন ও যুদ্ধ শেষ হওয়ার পর আটক ১,৭০০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এছাড়া ২২ জন নাবালক এবং ৩৬০ জনের মরদেহও ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যায়।

দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের সামনে হাজারো মানুষ ভিড় করেন প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায়। হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও ছবি। বন্দিরা বাসে করে আসলে, অনেকেই তাদের অভিনন্দন জানায়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories