Friday, March 6, 2026
32.6 C
Kolkata

গাজার যুদ্ধবিরতি আলোচনার তৃতীয় দিন, শান্তির পথে হাঁটতে নারাজ নেতানিয়াহু!

মিসরের শারম আল-শেইখে গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে চলা পরোক্ষ আলোচনা এখন তৃতীয় দিনে পৌঁছেছে। এই আলোচনাকে সফল করতে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। আলোচনায় হামাসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ইসরাইলকে সম্পূর্ণভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তারা চায়, ইসরাইল যেন যুদ্ধবিরতির পর আবার নতুন করে হামলা না চালায়, তার জন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে লিখিত দিতে হবে। পাশাপাশি হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির মুক্তির দাবি তোলা হয়েছে।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ আলোচনায় কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। বরং তিনি আরও জানান, “ইসরাইল তার যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান চলবে।” এই সময় গাজায় বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় ২০ হাজার শিশু। প্রতিদিনই সাংবাদিক, চিকিৎসক ও নিরীহ সাধারণ মানুষ মারা যাচ্ছে গাজা উপত্যকায়।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories