Friday, March 6, 2026
32.6 C
Kolkata

গাজায় শিশু মৃত্যুর মর্মান্তিক চিত্র, মাত্র ৩ দিনে ক্ষুধায় ২১ জন শিশু নিহত

গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধের কারণে মানবিক বিপর্যয় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত তিন দিনে গাজায় অন্তত ২১ জন শিশু ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট এবং ত্রাণ কার্যক্রম বারবার বন্ধ হয়ে যাওয়ায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে “অনাহার নীতি” গ্রহণ করেছে, যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজার এক-তৃতীয়াংশ মানুষ দিনের পর দিন না খেয়ে থাকছেন। প্রায় এক লক্ষ মহিলা ও শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছেন এবং দ্রুত সহায়তা না পেলে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন এমনটাই আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা।এই সংস্থাটির জরুরি বিভাগের প্রধান রস স্মিথ বলেন, “গাজার মানুষদের ক্ষুধার সংকট এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।”

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories