Saturday, September 5, 2026
28 C
Kolkata

রণক্লান্ত গাজায় আজ ভোরের আলো, রক্তপাত বন্ধ হওয়ায় আল্লাহের কাছে কৃতজ্ঞতা!

গাজায় অবশেষে শান্তির আলো দেখা গেল। দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধ ও গণহত্যার পরে ইসরাইল ও হামাস বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রথম ধাপে সই করেছে। শার্ম আল-শেখে কূটনৈতিক আলোচনা শেষে এই চুক্তি হয়। এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা ছিল।

‘পিস ফর গাজা’ নামক এই চুক্তির ফলে ৬৭ হাজারের বেশি নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পর এক নতুন ভোর দেখলো গাজা। সূত্র মারফত জানা যাচ্ছে, বন্দিরা খুব শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন। ইসরাইলও গাজার কিছু এলাকা থেকে সেনা সরাতে রাজি হয়েছে। শনিবার থেকেই বন্দিমুক্তির কাজ শুরু হতে পারে। এই খবরে গাজা ও ইসরাইলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে। রাস্তায় রাস্তায় মানুষ নেমে আসে, শিশুদের মুখে হাসি ফিরে আসে। যদিও সবাই নিশ্চিত না যে এই শান্তি কতদিন টিকবে, কিন্তু দীর্ঘ দিন পর ফিলিস্তিনিরা একটু আশা দেখছে। যুদ্ধের হাহাকার পেছনে ফেলে, আজ গাজা শান্তির স্বাদ পেলো।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories