Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

গাজীপুরের শ্রীপুরে ভুয়া এসপি আটক

মনিরুল ইসলাম মেরাজ
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে কাউছার মিয়া (২৫)। এসময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, কাউছার দুপুরে মাওনা ফ্লাইওভারের নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়। এ সময় তার সাথে একজন নারী ছিলেন। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সে নিয়ে বসার নির্দেশ দেই। পরে পুলিশ বক্সে এসে তার সাথে কথাবার্তায় ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories