Friday, March 6, 2026
32.6 C
Kolkata

চিকিৎসায় গাফিলতি ও ক্ষতিপূরণ না দেওয়ায় কসবার জেনেসিস হাসপাতালের বাতিল হলো লাইসেন্স!

চিকিৎসায় গাফিলতি ও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কসবার জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি, হাসপাতালকে আপাতত নতুন করে কোনও রোগী ভর্তি না করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে যেসব রোগী ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনাটির সূত্রপাত হয় ২০২৪ সালের ডিসেম্বরে। এক রোগীর পরিবারের পক্ষ থেকে জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ জমা পড়েছিল রাজ্য স্বাস্থ্য কমিশনে। অভিযোগের শুনানির দিনেও হাসপাতালের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। এরপর কমিশন হাসপাতালকে ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু ১১ মাস পেরিয়েও সেই টাকা রোগীর পরিবারকে প্রদান করা হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে সোমবার কমিশন কঠোর সিদ্ধান্ত নেয়। তবে হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, হাসপাতাল নতুন রোগী নিতে পারবে না যতক্ষণ না ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়া হয় এবং নিয়ম মেনে নতুন অনুমোদন পাওয়া যায়। এই ঘটনায় কসবা এলাকার মানুষদের মধ্যে উদ্বেগের পাশাপাশি হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতার জন্য ক্ষোভও দেখা দিয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories