Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান স্থগিত রাখার কড়া নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্ট আবারও উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার অভিযানের উপর বাধা দিল। এর আগে অন্য এক মামলায় একই ধরনের পদক্ষেপ নিয়েছিল আদালত। ফলে পরপর দু-বার এই একই সমস্যায় পড়ল যোগী আদিত্যনাথের প্রশাসন। বিভিন্ন সময়ে ‘বুলডোজার ন্যায়বিচার’ নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে, আর সেই সবের কেন্দ্রবিন্দুতে অধিকাংশ সময়ই থাকে উত্তরপ্রদেশ। তবে এবার আদালত স্পষ্ট জানিয়ে দিল, শুধু অভিযোগের ভিত্তিতে ভাঙচুর চালানো যাবে না।

ঘটনাটি ঘটে বেরেলিতে অবস্থিত ‘আইওয়ান-ই-ফারহাত’ নামক একটি অনুষ্ঠান ভবনকে কেন্দ্র করে। এই অনুষ্ঠান ভবনের মালিক সমাজবাদী পার্টির নেতা সরফরাজ ওয়ালি খান। প্রশাসনের দাবি ছিল, ভবনের কিছু অংশ নাকি অনুমতি ছাড়াই তৈরি হয়েছে। সেই কারণেই বেরেলি ডেভেলপমেন্ট অথরিটি বুলডোজার দিয়ে ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেয়, ভবনে কোনও ধ্বংসাত্মক অভিযান আপাতত চালানো যাবে না। বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি এবং বিচারপতি কুনাল রবি সিং-এর দ্বৈত বেঞ্চ জানান, পরিস্থিতি আগের মতোই রাখতে।
আদালত আরও বলে, অনুষ্ঠান ভবনের মালিককে নির্মাণ সংক্রান্ত ছাড়পত্র বা অনুমোদন পাওয়ার জন্য বিডিএ-র ভাইস-চেয়ারম্যানের কাছে আবেদন করার সুযোগ দিতে হবে। কারণ আইনগত প্রক্রিয়া না মেনে সরাসরি ভাঙচুর করা ঠিক নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories