Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পানীয় জলে ভাসছে কেঁচো ও জোঁক! সরকারি উদাসীনতায় গুরুতর অসুস্থ ঘাটালবাসী

ঘাটাল শহরে পানীয় জল নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। শহরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কয়েক দিন ধরে কলের জল ঘোলা ও দুর্গন্ধযুক্ত অবস্থায় আসছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই জল পান করার পর বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত ৭২ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অধিকাংশেরই বমি, পাতলা পায়খানা ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দিয়েছে।

বাসিন্দাদের দাবি, প্রায় তিন থেকে চার দিন ধরে এই সমস্যা চলছে। কল খুললেই বাজে গন্ধ বেরোচ্ছে, এমনকি জলের সঙ্গে কেঁচো ও জোঁকও দেখা যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার জলাধার দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। জল ট্যাঙ্কের গায়ে ফাটল ও ভাঙাচোরা অংশ রয়েছে। বন্যাপ্রবণ এলাকা হওয়ায় সেই ফাঁক দিয়েই নোংরা বস্তু ট্যাঙ্কে ঢুকে জল দূষিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, এত মানুষ অসুস্থ হওয়ার পর কেন ব্যবস্থা নেওয়া হল? পরিস্থিতি সামাল দিতে পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর একাধিক মেডিক্যাল শিবির চালু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে জল সরবরাহ বন্ধ রেখে ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তবুও আতঙ্ক কাটছে না বাসিন্দাদের মধ্যে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories