Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

মাত্র এক মাসে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের জলঙ্গির ৬ জন শ্রমিকের!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম মুর্তুজা মোল্লা (৩৫)। তিনি সাগরপাড়া থানার খয়রামারি অঞ্চলের পাঝরাপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় সাড়ে তিন মাস আগে রোজগারের জন্য কেরলে যান মুর্তুজা। সেখানে তিনি পাথর কাটার কাজে যুক্ত ছিলেন। গত সোমবার সকালে প্রতিদিনের মতোই বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ভোর ছয়টা নাগাদ চলন্ত বাস থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন তিনি। মাথায় মারাত্মক চোট লাগে।

স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আইসিইউতে কয়েকদিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ, রমজান মাসের প্রথম রোজার দিনেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

মুর্তুজার পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তিনিই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তার অকাল প্রয়াণে পরিবার গভীর সংকটে পড়েেছে। এখন তাদের প্রধান চিন্তা, কীভাবে মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হবে। আর্থিক অসুবিধার কারণে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে জলঙ্গির বিভিন্ন এলাকা থেকে একাধিক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে। একের পর এক এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। কাজের খোঁজে দূরে পাড়ি দেওয়া শ্রমিকদের অনেকেই আর জীবিত ফিরে আসছেন না।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories