Friday, March 6, 2026
22.2 C
Kolkata

“মঙ্গলবার দোকান খুললে আগুন লাগিয়ে দেব”—উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি হিন্দু নেতা সত্যম পন্ডিতের

দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর হামলা ও হেনস্তার অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে বলে নানান মহল থেকে উঠছে অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও নতুন করে বিতর্ক তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সত্যম পন্ডিত নামক এক হিন্দু নেতা একটি মাংসের দোকানে গিয়ে এক মুসলিম ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে।

এই ঘটনাটি ঘটে শহর থানার এলাকায়, হাপুর মোড় ফ্লাইওভারের কাছে। অভিযোগ, সত্যম পণ্ডিত মঙ্গলবারের দিনে মাংসের দোকান খোলা রাখা নিয়ে আপত্তি তোলে। সে দোকানদারকে কড়া ভাষায় বলে, “মঙ্গলবার দোকান খুললে আগুন লাগিয়ে দেওয়া হবে।” ভিডিওটি ছড়িয়ে পড়তেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এর আগে উত্তরাখণ্ডের রুদ্রপুরে নামাজ পড়াকে কেন্দ্র করে এক মুসলিম ব্যক্তিকে মারধরের ঘটনা সামনে আসে। উদম সিং নগর জেলায় ওই ব্যক্তি, শাহিদ, কাজের ফাঁকে একটি খালি জায়গায় নামাজ পড়তে গিয়েছিলেন বলে জানা যায়। অভিযোগ, তাকে ঘিরে ধরে হামলা করা হয়। এই ঘটনায় মন্দিরের ম্যানেজার অরবিন্দ শর্মা ও আরও এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

বিভিন্ন রাজ্যে মুসলিম ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি, দোকান বন্ধ করতে বলা বা হামলার মতো অভিযোগও উঠছে। কোথাও গোরক্ষার নামে, কোথাও ধর্মীয় কারণ দেখিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে বলে অভিযোগ। হিমাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে মুসলিম ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। এই সব ঘটনার জেরে সামাজিক সম্প্রীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories