Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিশ্বজুড়ে ইসরাইল-সমর্থিত পণ্যের বয়কট! বড় কোম্পানিগুলো পড়ছে বিপদে

গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বিশ্বজুড়ে মানুষ ইসরাইল-সমর্থনকারী কোম্পানিগুলো পণ্য বর্জন করা শুরু করেছে। এই বয়কটের প্রভাব স্পষ্টভাবে পড়ছে বড় বড় কোম্পানির আয় ও সুনামের ওপর। বিশেষ করে খাদ্য ও পানীয় পণ্যের বাজারে এই আন্দোলনের প্রভাব বেশি দেখা যাচ্ছে। যেমন, ম্যাকডোনাল্ডস তাদের ইসরাইলি ফ্র্যাঞ্চাইজি থেকে ইসরাইলি সৈন্যদের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর ফলস্বরূপ কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ১ শতাংশ কমে গেছে। তারা স্বীকার করেছে, গাজা পরিস্থিতি তাদের ব্যবসার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

মালয়েশিয়ায় ম্যাকডোনাল্ডসের বিক্রি কমেছে প্রায় ৩৬ শতাংশ। শুধু ম্যাকডোনাল্ডস নয়, অন্যান্য ফাস্টফুড কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেএফসি, ডমিনোস পিৎজা ও পিৎজা হাটের অপারেটর ‘আমেরিকানা গ্রুপ’-এর মুনাফা কমেছে প্রায় ৩৯ শতাংশ। বয়কটের প্রভাব কেবল খাবারেই নয়, পোশাক ও খেলাধুলার সামগ্রীতেও পড়ছে। বিশ্বখ্যাত কোম্পানি নাইকি তাদের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৬ শতাংশ মুনাফা হারিয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তাদের বিক্রি অনেকটা কমে গেছে। পুমা, যারা ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক, তারাও জানিয়েছে এই অঞ্চলে তাদের বিক্রি ৩ শতাংশ কমেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories