Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

পাকিস্তানের মসজিদে গিয়ে নাচ! অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাক কোর্টের

বিতর্কে জড়ালেন ‘হিন্দি মিডিয়াম’ খ্যাত অভিনেত্রী। ২০১৭ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সাবা কামারকে। তাঁর স্নিগ্ধ অভিনয় মন জয় করে নিয়েছিল ভারতীয় সিনেদর্শকদের। আর তিনিই কিনা ঐতিহাসিক মসজিদের ভিতরে নাচের ভিডিও শুট করে আইনি বিপাকে পড়লেন।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। তাঁর বিরুদ্ধে স্থানীয় পাক-আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, লাহোরের এক ঐতিহ্যবাহী মসজিদের ভিতরে নাচের দৃশ্যের ভিডিও শুট করেছিলেন তিনি। যেখানে কিনা উপস্থিত ছিলেন গায়ক বিলাল সইদও। আর প্রেক্ষিতেই ইসলাম ধর্মে হারামের অভিযোগ এনে সাবা ও বিলালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে আদালতের তরফে বারবার নোটিস গেলেও তাতে কোনওরকম সাড়া দেননি জনপ্রিয় অভিনেত্রী কিংবা তাঁর টিমের কেউই। মামলার শুনানিতে একাধিকবার গরহাজির হওয়ার কারণেই লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত এবার তাঁদের বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ হয়েছে। যার জেরে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে আদালতের তরফে।

মসজিদের ভিতরে নাচের ভিডিও শ্যুট করে ধর্মস্থানের পবিত্রতা নষ্ট করেছেন তারকারা। পাকিস্তানের সাধারণ মানুষ এই অবমাননা মেনে নিতে পারেননি। এই ঘটনাসূত্রে পাকিস্তানের পঞ্জাব সরকার ২ জন সিনিয়র পুলিশ অফিসারকে বরখাস্তও করেছে। তাদের অপরাধ, মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছেন। এমনকি সাধারণ মানুষ এই ঘটনার পর থেকে দুই তারকাকে খোলাখুলি খুনের হুমকিও দেয়। ঘটনা এতটাই গুরুতর আকার ধারণ করে যে সাবা ও বিলালকে ক্ষমা চাইতে হয় পাকিস্তানের মানুষের কাছে। কিন্তু তাতেও দমেননি আমজনতা। শেষ দেখার অপেক্ষায় তারা।

এদিকে সাবা জানিয়েছিলেন, ‘এই মিউজিক ভিডিওতে নিকাহর একটি দৃশ্য ছিল। এই দৃশ্যের শ্যুটিংয়ে কোনও প্লেব্যাক মিউজিক ব্যবহার করা হয়নি, এমনকি এডিটিংয়ের সময়ও কোনও মিউজিক ট্র্যাক যোগ করা হয়নি।’ পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় সাবা কামার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেই দারুণ অ্যাক্টিভ সাবা। বার বার নানা কারণে বিতর্কেও এসেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কান্দিল বালোচের বায়োপিকে অভিনয় করে বিতর্কের মুখে পড়ে ছিলেন সাবা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories