Saturday, September 5, 2026
28 C
Kolkata

আকর্ষিক ফি বৃদ্ধির কারণে গৌরবঙ্গ বিশ্ববিয়ালয়ের রেজিস্ট্রারকে গেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো একদল ছাত্র

অস্বাভাবিক ফি বৃদ্ধি ও পরিষেবার অভাব নিয়ে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিবাদ দেখালেন প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়ারা। সোমবার বিকেলে প্রায় তিন ঘণ্টা ধরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা।

তাদের অভিযোগ, ভর্তি ফি হঠাৎ দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে ৪৮২০ টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে ৬৭২০ টাকা হয়েছে। ফি বাড়ার পাশাপাশি পড়ুয়ারা জানিয়েছেন, চারতলায় ক্লাস হলেও সেখানে লিফ্টের ব্যবস্থা নেই। পানীয় জল ও শৌচাগারের অবস্থাও খুবই খারাপ বলে জানিয়েছেন পড়ুয়ারা।

দ্বিতীয় সেমেস্টারের এক পড়ুয়া দীপিকা দাস বলেন, “৭০ কিমি দূর থেকে প্রতিদিন পড়তে আসি। গরমে চারতলায় ওঠা আর জল না পাওয়াটা সত্যিই কষ্টকর।”

তবে এই বিষয়ে পাল্টা রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস জানান,” ফি অন্তত ৯ বছর পর সামান্য বাড়ানো হয়েছে এবং এটি কমিটির সিদ্ধান্তে হয়েছে। “

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories