Wednesday, October 21, 2026
27 C
Kolkata

সাধারণ মানুষের ফোনে সরকারের উঁকি! ‘সঞ্চার সাথী’ চাপিয়ে দিচ্ছে কেন্দ্র

ভারতে নতুন স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’ প্রি-লোড করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে এই আদেশ জারি হলেও সোমবার তা প্রকাশ্যে আসে। সরকার জানায়, এই অ্যাপ নাগরিকদের ফোনের সত্যতা যাচাই করতে সাহায্য করবে।

দেশে যখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি, তখন এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বড় আলোচনার জন্ম দিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করতে পারে। কারণ অ্যাপটির নীতি অনুযায়ী, এটি ফোন কল, ম্যাসেজ, ছবি, ফাইল এবং ক্যামেরায় প্রবেশের ক্ষমতা রাখে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন নামক এক অধিকার সংগঠনের মতে, এই নিয়ম কার্যত প্রতিটি নতুন স্মার্টফোনকে এমন একটি সরকারি সফটওয়্যার দিয়ে ভরিয়ে দিচ্ছে, যেটি ব্যবহারকারী অপসারণ বা নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে না। প্রতিনিয়ত মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে কেন্দ্রীয় সরকার প্রণোদিত ‘সঞ্চার সাথী’ অ্যাপটি নিয়ে। ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপ মুছে ফেলতে পারবেন। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক ব্যবস্থা এবং কেউ চাইলে অ্যাপের সুবিধা নিতে পারেন, না চাইলে যেকোনো সময় তা ডিলিট করতে পারেন। তবে অ্যাপের কিছু ফাংশন কেন বন্ধ করা যাবে না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories