Saturday, September 5, 2026
28 C
Kolkata

জিটিএ তদন্তের নামে পাহাড়ে নতুন করে অস্থিরতা তৈরির ছক! শুভেন্দু-নিশীথদের অতিসক্রিয়তায় সরব বিরোধীরা

শিলিগুড়িতে নেমেই উত্তরবঙ্গের উন্নয়ন আর জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর কাজকর্ম নিয়ে বড়সড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল জমানায় জিটিএ-তে কীভাবে এবং কতটা কাজ হয়েছে, তার সব ফাইল এবার খোলা হবে। বিজেপির অভিযোগ, গত সরকারের আমলে জিটিএ-তে ব্যাপক দুর্নীতি হলেও তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর এবার সেই সমস্ত দুর্নীতির তদন্ত শুরু হতে চলেছে। পাহাড়ে দুর্নীতি রুখতে শুভেন্দু অধিকারীর এই ‘সাফাই অভিযানে’র বার্তা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকও উত্তরকন্যায় গিয়ে দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সব অনিয়মের তদন্ত করা হবে। এখন থেকে কাজকর্মের তদারকি করতে তিনি সপ্তাহে একদিন করে উত্তরকন্যায় বসবেন বলেও জানা গিয়েছে। গত শনিবার উত্তরকন্যায় গিয়ে বিভিন্ন প্রকল্পের ফাইল দেখার সময় অনেক কাজ শুধু ‘কাগজ-কলমে’ হয়েছে দেখে অবাক হয়ে যান মন্ত্রী। এরপরই তিনি বেশ কিছু ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন। নিশীথ প্রামাণিকের এই কড়া পদক্ষেপের পর এবার মুখ্যমন্ত্রী নিজেই জিটিএ-র ফাইল খোলার কথা বলায় পাহাড়ের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোচ্ছে বর্তমান বিজেপি সরকার। পাহাড়ের সার্বিক উন্নয়নের স্বার্থেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়েছিল। তৃণমূল আমলে বিনয় তামাং, অনীত থাপারা এর দায়িত্বে ছিলেন। বিজেপির অভিযোগ, সেই সময় উন্নয়নের নামে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে এবং সাধারণ মানুষের উন্নয়ন না করে নেতারা নিজেদের আখের গুছিয়েছেন। এবার সেই সমস্ত দুর্নীতির খতিয়ান আতিপাতি করে খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের পর গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংও জিটিএ-কে নিজের মূল লক্ষ্য বানিয়েছেন। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি তাঁর দল ‘লালকুঠি’ ঘেরাও করার ডাক দিয়েছিল। তবে পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম চলায় সাময়িকভাবে সেই আন্দোলন স্থগিত রাখা হয়েছে। বিমল গুরুংও অভিযোগ করেছেন যে, তৃণমূলের আমলে জিটিএ-তে দেদার দুর্নীতি হয়েছে। সব মিলিয়ে জিটিএ-র ফাইল খোলার এই সিদ্ধান্ত পাহাড়ের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories