Saturday, September 5, 2026
28 C
Kolkata

গুজরাটে ৪০০ বছর পুরনো এক মসজিদকে ভেঙে ফেলার রায় দিল আদালত!

আধুনিক রাস্তা প্রশস্ত করার গুজরাটে আহমেদাবাদের সরাসপুর এলাকায় অবস্থিত ৪০০ বছর পুরনো মানসা মসজিদের আংশিক ধ্বংসের অনুমতি দিল গুজরাট হাইকোর্ট। মসজিদের ট্রাস্ট এই রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিল বলে জানা যায় কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মসজিদের ট্রাস্ট জানান, মসজিদটি পুরনো এবং পবিত্র, আর এটি একটি নিবন্ধিত ট্রাস্ট যা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে। তিনি আরো জানান যে মসজিদ ধ্বংস করা সংবিধানের অধিকার লঙ্ঘন করে। কিন্তু বিচারপতি মৌনা ভট্ট বলেন, এই মামলায় ওয়াকফ আইন প্রযোজ্য নয়, কারণ আহমেদাবাদ পৌর কর্পোরেশন বিশেষ ক্ষমতার অধীনে এই কাজ করছে।

আদালত সিদ্ধান্ত দিয়েছে , রাস্তা প্রশস্তকরণ প্রকল্পটি জনস্বার্থে এবং এই প্রকল্প বন্ধ করলে শহরের উন্নয়ন ব্যাহত হবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানায়, এটি শহরের উন্নয়নের জন্য জরুরি এবং বিশেষ ক্ষমতার কারণে ওয়াকফ আইন প্রযোজ্য নয়। এর আগে গুজরাটের বিভিন্ন স্থানে মুসলিম ধর্মীয় স্থান নিয়ে একই ধরনের রায় দিয়েছে আদালত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories