Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রিয়াঙ্কা গান্ধীর বিহার সফর: প্রতিশ্রুতি ২৫০০ টাকা ভাতা ও ২৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

বিহার সফরে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি পাটনার সাদাকত আশ্রমে প্রায় ২,০০০ মহিলার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। এই অনুষ্ঠানে গৃহকর্মী, এমজিএনআরইজিএ শ্রমিক, আঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ছাড়াও আইনজীবী ও চিকিৎসকসহ নানা পেশার মহিলারা উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দরিদ্র মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। রাজস্থানের মতো বিহারেও ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। স্বাস্থ্যবিমাও চালু করা হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।পাটনার সভা শেষে প্রিয়াঙ্কা গান্ধী মটিহারিতে যান, যেখানে তিনি ‘হার ঘর অধিকার’ সভায় বক্তব্য রাখেন।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “মহিলারা জীবনে অনেক সংগ্রাম করেন। সংসার, সমাজ সবকিছু সামলান, কিন্তু সরকার তাদের কথা ভেবে দেখো না ।” তিনি আরও বলেন, “আপনারা নিজেদের শক্তি বোঝেন না, কিন্তু রাজনীতিকরা বোঝে। তাই ভোটের আগে আপনাদের টাকা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে। কারণ, আপনাদের ছাড়া সরকার গঠন সম্ভব নয়।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories