কাজের খোঁজে পথে বেরিয়ে চরম বিপদের মুখে পড়লেন গুজরাতের ২৬ বছরের যুবক মোহাম্মদ শোয়েব। সুরাট রেলস্টেশনের কাছে একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে গুরুতর জখম করে। পরে তিনি দিল্লিতে পৌঁছলেও একের পর এক হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে। শেষমেশ বিপুল অর্থের বিনিময়ে গাজিয়াবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়। বর্তমানে অস্ত্রোপচারের পর তিনি সংকটমুক্ত হলেও খুব দুর্বল। ঘটনাটি নিয়ে সামাজিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো পুলিশের নিষ্ক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছে।
Popular Categories


