বিজেপি শাসিত রাজ্যে হরিয়ানার গুরগাঁওয়ে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মালদার চাঁচল থানার কলিগ্রাম এলাকার সাতজন শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাদের অর্ধনগ্ন অবস্থায় শুধু মাত্র অন্তর্বাস পরিয়ে। এমনকি, জোর করে থানার শৌচালয় ও ঘর পরিষ্কার করতেও বাধ্য করা হয়।
জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে ছিলেন আলম আলি ও তার শ্বশুর আনেসুর রহমান। তারা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গুরগাঁওয়ে বাস করতেন ও শ্রমিকের কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, বৈধ নথিপত্র দেখিয়েও সাতদিন ধরে আটকে রাখা হয়েছিল তাদের।


