Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

হিন্দু সংগঠনের অভিযোগে রেড মিট ম্যানুয়েল থেকে হালাল শব্দটি সরিয়ে দিল কেন্দ্র

কিছু হিন্দুত্ববাদী সংগঠন অভিযোগ করে যে, হালাল শব্দটি মুসলমান রপ্তানিকারীদের ব্যবসায় অবৈধ সুবিধা দিচ্ছে। এরপর ই রেড মিট ম্যানুয়াল থেকে হালাল শব্দটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।APEDA (এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি) ম্যানুয়ালের পরিবর্তিত সংস্করণ বলছে, আমদানিকারী দেশগুলির চাহিদা মেনে পশুবধ করা হয়েছে। আগের সংস্করণটিতে লেখা ছিল, মুসলিম দেশগুলোর চাহিদা অনুযায়ী ইসলামীও পন্থা মেনে হালাল পদ্ধতিতে পশুদের জবাই করা হয়েছে।

এই হালাল শব্দটি নিয়ে হিন্দু সংগঠন গুলির বেশ কিছুদিন ধরেই মুখর হয়ে উঠেছে। তাদের অভিযোগ APEDA এর ম্যানুয়ালের ‘ শব্দ ব্যবহার এর অর্থ আমদানি কারীদের হালাল সার্টিফিকেট পাওয়া মাংস নিতে বাধ্য করা। ঝাটকা মাংস যারা কাটেন তারা ব্যবসায় অসুবিধায় পড়ছেন। তাদের বক্তব্য, শুধু পশ্চিমী ইসলামীয় দেশগুলিতে নয় ভারত চীনের মতো দেশেও মাংস রপ্তানি করে, সে ক্ষেত্রে হালাল সার্টিফিকেটের কোন প্রয়োজন নেই। দিল্লি শ্রীলঙ্কাতেও মাংস রপ্তানি করে যেখানে হালাল শব্দ ব্যবহার নিষিদ্ধ সুতরাং ভারতীয় রপ্তানির ক্ষেত্রে হালাল শব্দটি গুরুত্বহীন।

আরবিতে হালাল শব্দটির অর্থ অনুমোদিত। অর্থাৎ হালাল মাংস মানে শরিয়া আইন সম্মত। শরিয়া বলছে, জবাইয়ের সময় পশুকে জীবন্ত হতে হবে এবং শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে হবে। অন্যদিকে ঝটকায় এক কোপে পশুকে দু টুকরো করা হয় জীবিত বা মৃত যাইহোক।
গতমাসে বিজেপি শাসিত দক্ষিণ দিল্লির পুরসভা জানিয়ে দেয়, রেস্তোরাঁয় যে মাংস সরবরাহ করা হয় তা ঝটকা না হালাল, তার বিবরণ দোকানিকে লিখিতভাবে দিতে হবে। পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন রাজ দত্ত গেহলাট জানান রেস্তোরাঁয় যে মাংস রান্না হচ্ছে তার বিবরণ ঠিকমতো জানা যাচ্ছে না এবং এ বিষয়ে তাদের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ছে। বিশেষত করোনার আবহে খাদ্যদ্রব্যের গুণগতমান নিয়ে সকলেই সন্দিহান। তাই দিল্লির পুরসভার এই সিদ্ধান্ত।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories