Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ক্যানিংয়ে খালে মিলল মহিলার আধপোড়া দেহ, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বৈকুণ্ঠপুর এলাকায় এক মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শীতলা সর্দার, বয়স ৫৯ বছর। বুধবার রাতে এলাকার কিছু মানুষ খালের জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ক্যানিং থানায় এবং পুলিশ এসে দেহটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শীতলা সর্দার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার তার মৃত্যু হয় এবং তার পরিবার মৃতদেহ সৎকারের জন্য বৈকুণ্ঠপুরের শ্মশানে নিয়ে যায়।

তবে সৎকার চলাকালীন হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, যার ফলে চিতার আগুন নিভে যায় ফলে তখন দেহটি সম্পূর্ণভাবে দাহ হয়নি। সেই সময় দেহটি আধপোড়া অবস্থায় পাশের খালে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে এলাকার এক যুবক খালের পাশে একটি অদ্ভুত জিনিস পড়ে থাকতে দেখে। তিনি এবং আরও কয়েকজন কাছে গিয়ে দেখেন, সেটি এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ।

ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন, হয়তো এটি খুনের ঘটনা। তবে পরে জানা যায়, এটি সৎকারে বাধা পড়ার পরের ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও মৃতার ছেলে জানিয়েছে, কীভাবে দেহটি খালে এল সে সম্পর্কে তার কিছুই জানা নেই।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories