Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

পপুলার ফ্রন্টের উদ্যোগে হাফ ম্যারাথন মুর্শিদাবাদে

স্বাস্থ্যই সম্পদ, আর এই কথা মাথায় রেখে প্রতিবছরের মত এবছরও ‘হেলদি পিপল, হেলদি  নেশন’ স্লোগানে স্বাস্থ্য সচেতনতা অভিযান চালাচ্ছে সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বহরমপুর পর্যন্ত একটি ১৬ কিমির হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন জায়গা থেকে কয়েকশো আগ্রহী প্রতিযোগী এই হাফ ম্যারাথনে অংশগ্রহন করেন।

ম্যারাথন ছাড়াও যোগ ব্যয়াম, শারীরিক কসরত দেখান অনেকেই।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুরী, প্রাক্তন রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম, রাজ্য কমিটির সদস্য গোলাম কিবরিয়া, মুনায়েম হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, কৃষ্ণনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইব্রাহিম, শিক্ষক মুস্তাফিজুর রহমান, মারুফ হোসেন এবং সাজিদুল ইসলাম।

আজকের এই ম্যারাথনের বিষয়ে রাজ্য সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুরী বলেন, “শক্তিশালী নাগরিকরাই শক্তিশালী দেশ গড়তে পারে, আর আমরা যদি এই সময়ে ভারতে তাকিয়ে দেখি, তাহলে দেখব গরীবরা অপুষ্টিতে ভুগছে, আর ধনীরা ডায়াবেটিসে। আমাদের উদ্দেশ্য একটি সুস্থ, সচেতন সমাজ গড়ে তোলা, স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতন করে তোলায় আমাদের উদ্দেশ্য”।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories