Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত মৃত দেহ ঘিরে চাঞ্চল্য

নিউজ ডেস্ক : আজ রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে। ভোটগ্রহণপর্ব সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং সুস্থ রাখার জন্য ব্যাপক সংখ্যায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কিন্তু পাথর প্রতিমার এক ভোট গ্রহণ কেন্দ্র থেকেই মিলল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এক জওয়ানের ঝুলন্ত মৃতদেহ, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গেছে এলাকাটিতে। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাসিন্দা তিনি। ভোটে পাথরপ্রতিমা (Patharpratima) বিধানসভা এলাকার গুরুদাসপুর বুথে ডিউটি পড়েছিল তাঁর। ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল অর্থাৎ বুধবার সন্ধে থেকেই হদিশ মিলছিল না কমলের। রাতেও তাঁকে বুথে দেখতে পাননি কেউ। পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কমিশনে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই জওয়ানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

খোঁজ নেয়া হচ্ছে পারিবারিক কোনো সমস্যা বা ব্যক্তিগত জীবনে কোন সমস্যা ছিল কিনা। শেষ কাদের কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং তিনি কোথায় কোন অবস্থায় ছিলেন মৃত্যুর আগে। এদের মধ্যে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories