Tuesday, October 20, 2026
28 C
Kolkata

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অপরাধে ৩ অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড

নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা এলাকায় নাবালিকাকে গণধর্ষণ করে খুনের মামলায় বড় রায় দিল রানাঘাটের বিশেষ পকসো আদালত। মঙ্গলবার আদালত এই মামলার সাজা ঘোষণা করে। মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের মধ্যে একজন প্রভাবশালী নেতার ছেলেও রয়েছে বলে জানা গেছে। আদালত আরও জানায়, এই ঘটনায় জড়িত এক নাবালকসহ দু’জনকে শর্তসাপেক্ষে ৫০ হাজার টাকার বন্ডে এক বছরের জামিন দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের মধ্যে তিন জনকে ৫ বছরের এবং একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক সৌমেন গুপ্তর এজলাসে এই রায় ঘোষণা হয়।

এই ঘটনাটি ঘটে ২০২২ সালের ৪ এপ্রিল। অভিযোগ অনুযায়ী, ১৪ বছরের এক নাবালিকাকে জন্মদিনের পার্টির নাম করে ডেকে নিয়ে মদ খাওয়ানো হয় এবং তার উপর নির্যাতন চালানো হয়। পরদিন ভোরে গুরুতর অবস্থায় বাড়িতে তার মৃত্যু হয়। পরে অভিযোগ ওঠে, চিকিৎসকের শংসাপত্র ছাড়াই দেহ দাহ করা হয়েছিল। ঘটনার চার দিন পর নির্যাতিতার মা থানায় অভিযোগ জানান। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে হাইকোর্টের নির্দেশে মামলার দায়িত্ব নেয় সিবিআই। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে প্রায় তিন বছর পর এই রায় ঘোষণা হল। আইনজীবীদের মতে, এই রায় ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে অভিযুক্তদের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories