Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপিতে যোগ দিতেই নতুন বিতর্কে হরভজন সিং, ক্রিকেটারের নৈতিকতা নিয়ে প্রশ্ন শ্রীসন্থের!

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরই নতুন বিতর্কের মুখে পড়লেন। শুক্রবার রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা-সহ আম আদমি পার্টির একাধিক নেতার সঙ্গে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। আর সেই দিনই তাঁকে তীব্র আক্রমণ করেন প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীসন্থ

কেরলের বিজেপি নেতা শ্রীসন্থ ২০১৬ সালেই বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। হরভজনের রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসতেই তিনি আবার টেনে আনলেন ১৮ বছরের পুরনো আইপিএল বিতর্ক – বহুল আলোচিত ‘চড়কাণ্ড’।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা যায়, চড় মেরে সমস্যা সমাধানের চেষ্টা করছেন হরভজন। বিজ্ঞাপনের একটি চরিত্রের নাম ছিল ‘শ্রীনাম’, যার পোশাক ও ফেট্টি শ্রীসন্থের সঙ্গে মিল রয়েছে বলে দাবি তাঁর। এই বিজ্ঞাপনই নতুন করে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেরলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীসন্থ অভিযোগ করেন, ওই বিজ্ঞাপনের মাধ্যমে পুরনো ঘটনাকে ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন হরভজন। তাঁর দাবি, বিজ্ঞাপনটির জন্য প্রাক্তন অফস্পিনার ৮০ লাখ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

শ্রীসন্থ বলেন, আগে কখনও প্রকাশ্যে ভাজ্জিকে নিয়ে কিছু বলেননি তিনি। কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে পুরনো ঘটনাকে আবার সামনে আনা তাঁকে মুখ খুলতে বাধ্য করেছে। এমনকি বিজ্ঞাপনটি নিজের সমাজমাধ্যমে শেয়ার করার অনুরোধও নাকি করেছিলেন হরভজন।

প্রাক্তন সতীর্থকে সমাজমাধ্যমে ব্লক করে দিয়েছেন বলেও জানান শ্রীসন্থ। তাঁর কথায়, এক সময় হরভজনকে ভাইয়ের মতো মনে করলেও এখন তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। পরিবার তাঁকে বিষয়টি ভুলে যেতে বললেও তিনি তা পারেননি বলে জানান।

শ্রীসন্থ আরও অভিযোগ করেন, বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর পরিবার ও মেয়েকে নিয়ে মন্তব্য করেছেন হরভজন, যা তাঁর কাছে অস্বস্তিকর লেগেছে।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্রথম মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শেষে শ্রীসন্থকে চড় মারার অভিযোগ উঠেছিল হরভজনের বিরুদ্ধে। টেলিভিশন ক্যামেরায় কাঁদতে দেখা গিয়েছিল শ্রীসন্থকে। সেই ঘটনার জন্য হরভজন একাধিকবার ক্ষমা চাইলেও দুই ক্রিকেটারের সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। নতুন বিজ্ঞাপন ঘিরে সেই পুরনো বিতর্কই আবার সামনে চলে এল ভারতীয় ক্রিকেট মহলে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories