Friday, March 6, 2026
22.2 C
Kolkata

এপস্টিনের যৌন কেলেঙ্কারিতে ভারতীয় কিশোরের নাম, ৬২টি ই-মেইল যোগাযোগ ঘিরে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি-কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ধনকুবের ও দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-এর সঙ্গে তার যোগাযোগ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। অভিযোগ, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে দু’জনের মধ্যে বহুবার ইমেল আদান-প্রদান হয় এবং কয়েকটি বৈঠকও হয়েছিল।

কংগ্রেস নেতা পবন খেরা এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই যোগাযোগের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তার বক্তব্য, ওই সময় পুরি সরকারি দায়িত্বে না থাকলেও, এমন এক বিতর্কিত ব্যক্তির সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছিল, তা দেশের মানুষ জানতে চায়। কংগ্রেসের দাবি, বিষয়টি স্বচ্ছ নয় এবং পূর্ণাঙ্গ জবাব না পাওয়া পর্যন্ত সন্দেহ থেকেই যাচ্ছে। তারা মন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে।

অভিযোগের জবাবে পুরি জানান, এপস্টিনের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছিল, তবে কোনও বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন। তার কথায়, রাজনৈতিক স্বার্থে একটি পুরনো বিষয়কে টেনে এনে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, তার ভাবমূর্তি নষ্ট করতেই এই প্রচার।

উল্লেখ্য, ২০১৯ সালে এপস্টিনের রহস্যমৃত্যুর পর তার যোগাযোগের তালিকা ও বিভিন্ন নথি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে ভারতের এক বর্তমান মন্ত্রীর নাম সামনে আসায় ঘটনাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। সরকারিভাবে এ বিষয়ে কী অবস্থান নেওয়া হবে, তা নিয়ে এখন জল্পনা চলছে।

এদিকে, মার্কিন বিচার দফতর সম্প্রতি এপস্টিন তদন্ত সংক্রান্ত আরও কিছু তথ্য প্রকাশ করেছে। সেখানে জানা যায়, তার অপরাধের শিকারদের মধ্যে এক ভারতীয় কিশোরীও থাকতে পারেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ওই ভারতীয় তরুণীর খোঁজে উদ্যোগ নেয়, যাতে তাকে ক্ষতিপূরণ এবং মানসিক সহায়তা দেওয়া যায়। নিউ ইয়র্কের ভুক্তভোগী সহায়তা প্রকল্পের আওতায় তাকে সুবিধা দেওয়ার প্রস্তাব ছিল বলে জানা গেছে।

প্রকাশিত নথিতে উল্লেখ রয়েছে, দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সাহায্যে ওই তরুণীর ঠিকানা সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি প্রক্রিয়ায় আনতে প্রয়োজনীয় তথ্য চেয়েছিল। এসব তথ্য সামনে আসার পর এপস্টিনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories