উত্তরাখণ্ডের হরিদ্বারের মঙ্গলৌর শহরে এক মুসলিম পরিবারকে ঘিরে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় শুরু হয়েছে প্রবল বিতর্ক ও ক্ষোভ। শনিবার ঘটে যাওয়া এই ঘটনায় দেখা যায়,এক মুসলিম পরিবারের গাড়িকে ঘিরে ধরে একদল সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী লোক। এই ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির চারপাশে তাণ্ডব চালাচ্ছে আক্রমণকারীরা, ভাঙচুর করা হচ্ছে গাড়ি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল সমালোচনা।

গাড়ির মালিক নাজিম থানায় অভিযোগ দায়ের করাই, আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। হরিদ্বার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


