Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মোদির সফরের বিরোধিতা করায় হাসিনার পুলিশের গুলিতে রক্তাক্ত ঢাকার বাইতুল মুকাররম মসজিদ,আহত বহু

নিউজ ডেস্ক : জালিমের গুলিতে রক্তাক্ত বাংলাদেশের ঐতিহাসিক বায়তুল মোকাররম মসজিদ। জুমা বাদ পুলিশের চালানো গুলিতে অনেক মুসুল্লী এবং হাটহাজারী ছাত্র আহত বলে খবর পাওয়া গেছে। মোদির বাংলাদেশ আগমনের বিরোধিতা করে বের করা প্রতিবাদ মিছিলে গুলি চালিয়েছে হাসিনার পুলিশ বাহিনী। সঙ্গে ছিল আওয়ামীলীগের কুখ্যাত ছাত্রলীগের বহু সদস্য বলে জানা গিয়েছে। এমনকি জুমা নামাজের পর মুসুল্লিদের ওপর গুলি চালিয়ে এবং টিয়ার গ্যাস ফাটিয়ে বায়তুল মুকাররম মসজিদের মধ্যেও প্রবেশ করে পুলিশ। তারা সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে মুসুল্লিদের উদ্দেশ্য করে। মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আহত মুসুল্লী এবং ছাত্রদের পড়ে থাকার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত অন্তত ৪০ জন মুসুল্লী এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক বলে জানানো হয়েছে মাদ্রাসার তরফ থেকে।

বায়তুল মোকাররমের মধ্যে পুলিশের তাণ্ডবে পড়ে আছেন বহু মুসুল্লী, রক্তের চিহ্ন চারিদিকে

অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত পুলিশের গুলিতে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি সরকার বা পুলিশ। আহতদের ভ্যান রিকশায় করে স্থানীয় হাসপাতাল এবং নার্সিং হোমে ভর্তি করেছেন মুসুল্লিরা। হাটহাজারী মাদ্রাসার উত্তেজিত ছাত্ররা পরে হাটহাজারী মডেল থানা ঘেরাও করে বলে পুলিশ জানিয়েছে। সেখানেও তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে। সেখান থেকে সরে এসে তারা হাটহাজারির মূল গেটে অবস্থান নিয়ে সংলগ্ন রাস্তা অবরোধ করে রেখেছে।

মুসলিম বিরোধী মোদিকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশের অসংখ্য সংগঠন। কিন্তু তা পরোয়া না করেই মোদি এবং হাসিনা সরকার তাদের পূর্ব নির্ধারিত সফরসূচি বজায় রাখে। আজ সকালে মোদি ঢাকায় অবতরণ করেন। আর তার প্রতিবাদেই লক্ষ লক্ষ বাংলাদেশি জনতা রাজপথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories