Tuesday, October 20, 2026
28 C
Kolkata

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী,নিহত ১

বাসন্তী :- আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। বোমা ও গুলির লড়াইয়ে উত্তপ্ত বাসন্তীর থানার লেবুখালী সর্দার পাড়া গ্রাম। ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত হলেন মা মনোহরা সর্দার। আহত তিনজন। গুলিবিদ্ধ মনোহরা সর্দার,হাসান সর্দার ও মঞ্জুআলম সর্দার । দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে । সেখানে তাদের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা রেফার করে চিত্তরঞ্জন হাসপাতালে। গুরুতর আহত দুইজন এখন চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ এলাকার মূল তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিরুদ্ধে। বিধানসভা ভোটের পরে রাজনৈতিক কারণে ঘরছাড়া ছিল যুব তৃনমূলের কর্মীরা। ঈদে ঘরে ফেরায় আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যুব তৃণমূল কে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে মূল তৃণমূলের কর্মীরা। এই ঘটনার পর এলাকা উত্তপ্ত হওয়ায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories